১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলিকন ভ্যালির নায়ক থেকে পর্দার খলনায়ক: প্রযুক্তি তারকাদের নিয়ে হলিউডের নতুন মোড়

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 9

সিলিকন ভ্যালির নায়ক থেকে পর্দার খলনায়ক: প্রযুক্তি তারকাদের নিয়ে হলিউডের নতুন মোড়

একসময় সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনকুবেরদের বিশ্ব পরিবর্তনের অনুপ্রেরণাদায়ী ‘নায়ক’ হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে সাধারণ মানুষের আস্থা ও মুগ্ধতায় চিড় ধরায় তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। প্রতারণার দায়ে দণ্ডিত এলিজাবেথ হোমস থেকে শুরু করে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও স্যাম অল্টম্যানদের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা এখন হলিউডের চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে বা তাদের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়বস্তু হিসেবে উঠে আসছেন।

চলচ্চিত্র সমালোচক মনিকা কাস্তিয়োর মতে, প্রযুক্তি জগতের এসব শীর্ষ ব্যক্তিত্বের ক্ষমতা ও কর্মকাণ্ড নিয়ে বিশ্ববাসী এখন আরও কঠিন প্রশ্ন তুলছে এবং তাদের অবদানকে নতুন করে মূল্যায়ন করছে। সিলিকন ভ্যালিকে একসময় প্রগতিশীল চিন্তার কেন্দ্র মনে করা হলেও, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের অনেক প্রভাবশালী ব্যক্তির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ও রাজনীতির প্রতি সমর্থন তাদের ভাবমূর্তিতে বড় পরিবর্তন এনেছে।

এই নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের ছবিগুলোতে। যেমন— অ্যালেক্স গিবনির চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এ স্পেসএক্স ও টেসলা প্রধানের উত্থান থেকে শুরু করে রিপাবলিকান পার্টির সাথে তার ঘনিষ্ঠতা তুলে ধরা হয়েছে। অন্যদিকে, অ্যারন সরকিনের নতুন চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল রেকনিং’-এ জাকারবার্গের সাফল্যের বদলে ফেসবুকের অভ্যন্তরীণ তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেনের (অভিনয়ে মাইকি ম্যাডিসন) সত্য উন্মোচনের গল্প দেখানো হয়েছে। চলচ্চিত্রগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে কীভাবে মাস্ক ও জাকারবার্গের মতো ব্যক্তিরা বিপুল ক্ষমতার অধিকারী হয়ে বিশ্বজুড়ে সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন।

20 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সিলিকন ভ্যালির নায়ক থেকে পর্দার খলনায়ক: প্রযুক্তি তারকাদের নিয়ে হলিউডের নতুন মোড়

আপডেট এর সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬