১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া

Din Islam
  • আপডেট এর সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (১৯ অক্টোবর) এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ এসময় উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক মহড়া হয়। এসময় অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র‌্যাপেলিং, অটোস্কেপ এবং টার্নটেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহারের কৌশল দেখানো হয়।

মহড়ার একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের নিয়ম হাতে-কলমে অনুশীলন করানো হয়। এর মাধ্যমে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপদে সরে যাওয়ার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কমান্ডার মো. ফয়সলুর রহমান ও এনামুল হক। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

20 October 2026

অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া

আপডেট এর সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬