০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে ১০ মামলার আসামি ফরহাদ দেওয়ান গ্রেফতার

Din Islam
  • আপডেট এর সময় : ১২:৪০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 4

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর দক্ষিণখানে বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, চুরি, হত্যাচেষ্টা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দক্ষিণখান থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেফতার ফরহাদ দেওয়ান দক্ষিণখানের গাওয়াই এলাকার পেয়ারা বাগানের বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন দেওয়ান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরহাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায়ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সবমিলিয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। মামলাগুলোতে ছিনতাই, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতার ফরহাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

9 November 2026

দক্ষিণখানে ১০ মামলার আসামি ফরহাদ দেওয়ান গ্রেফতার

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

দক্ষিণখানে ১০ মামলার আসামি ফরহাদ দেওয়ান গ্রেফতার

আপডেট এর সময় : ১২:৪০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬