০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বর মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৭% প্রবৃদ্ধি
Jakir Hossain
- আপডেট এর সময় : ০৫:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 20
চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (প্রায় ১০,৮৫৬ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৭ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।
এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত) মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি।
ব্যাংকভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ:
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক: ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার
বিশেষায়িত কৃষি ব্যাংক: ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার
বেসরকারি ব্যাংক: ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার
বিদেশি ব্যাংক: ১৭ লাখ ১০ হাজার ডলার
10 November 2026

নভেম্বর মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৭% প্রবৃদ্ধি
ট্যাগ :
এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড নভেম্বর মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৭% প্রবৃদ্ধি মানি লাইন


















