০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

Din Islam
  • আপডেট এর সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন করেছেন।

সোমবার (৯ নভেম্বর) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান প্রয়াসের পৃষ্ঠপোষক ও সেনাপরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা।

প্রতিষ্ঠান প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল দিয়ে ডা. জুবাইদা রহমানকে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।

পরিদর্শনের শুরুতে ডা. জুবাইদা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন।

এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান। যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।

তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার প্রশংসা করেন।

আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।

এ সময় প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

10 November 2026

প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

আপডেট এর সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬