০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

Din Islam
  • আপডেট এর সময় : ১০:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 2

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন, কাচ ও বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে বাসটি পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকতে হবে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

10 November 2026

মিরপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

মিরপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

আপডেট এর সময় : ১০:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬