০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ লেখা ব্যানারসহ গ্রেফতার ৩

Din Islam
  • আপডেট এর সময় : ০১:৫২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দলটির একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানার প্রত্যাশা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন–মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। তাদের সবার বাড়ি গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিছিলের উদ্দেশ্যে প্রত্যাশা সেতুর আশপাশে অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ ফুট বাই ৩ ফুট আকারের একটি ব্যানার উদ্ধার করা হয়। এতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে স্লোগান লেখা ছিল।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

10 November 2026

তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ লেখা ব্যানারসহ গ্রেফতার ৩

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ লেখা ব্যানারসহ গ্রেফতার ৩

আপডেট এর সময় : ০১:৫২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬