১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুদিদোকান ও বিউটি পারলারসহ ১৬ খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 46

moneyline

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে মুদিদোকান ও বিউটি পারলারসহ বেশ কয়েকটি নতুন ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর বা ভ্যাটের (VAT) আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এই পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ভ্যাটের আওতা বাড়ানোর জন্য নির্বাচিত খাতগুলোর মধ্যে রয়েছে-তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকস বা প্রসাধনের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটর এবং মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা। এছাড়া পেইন্ট ও হার্ডওয়্যার, স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্টকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আরও জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে সরকার ভ্যাট বাবদ মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

14 September 2026

মুদিদোকান ও বিউটি পারলারসহ ১৬ খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

abc

আপডেট এর সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬