০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা: ১৩ অক্টোবরের মধ্যে পর্যটকদের ফেরার নির্দেশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 6

নিরাপত্তা শঙ্কায় সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা: ১৩ অক্টোবরের মধ্যে পর্যটকদের ফেরার নির্দেশ

নিরাপত্তা শঙ্কা ও উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সাথে বর্তমানে সাজেকে অবস্থানরত প্রায় সাড়ে ১২০০ পর্যটককে আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে রোববার সকাল ৬টা থেকে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠন—’সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়। অবরোধকারীরা দীঘিনালার জোড়াব্রিজ থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সড়কের গঙ্গারাম বাজার, রেতকাবা মুখ, দোপাতাছড়া ও উজোবাজারসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। দিনভর এই অবরোধের ফলে খাগড়াছড়ি ও সাজেকের মধ্যে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং সাজেকে আটকা পড়েন ভ্রমণরত পর্যটকরা।

পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের চার দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে প্রায় ১১ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ তুলে নেওয়ার পর সাজেকে যান চলাচল ও পর্যটকদের যাতায়াত কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসন সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

নিরাপত্তা শঙ্কায় সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা: ১৩ অক্টোবরের মধ্যে পর্যটকদের ফেরার নির্দেশ

আপডেট এর সময় : ০৩:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬