শরীয়তপুরে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার সেবা প্রত্যাশী, সাংবাদিকদের সঙ্গে ভূমি কর্মকর্তার অসদাচরণ
- আপডেট এর সময় : ০৩:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 22
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মাসুদ আলম তার বাবার সম্পত্তির তথ্য জানতে গেলে ওই কর্মকর্তা তাকে তথ্য না দিয়ে কক্ষ থেকে বের করে দেন। পরবর্তীতে এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকের সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন আহসানুল হক এবং “আপনি আমাকে প্রশ্ন করার কে?” বলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। স্থানীয়দের অভিযোগ, একই কর্মস্থলে সাড়ে চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন ও স্থানীয় হওয়ার প্রভাব খাটিয়ে তিনি নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন এবং কার্যালয়ের কাজে বহিরাগত নিকটাত্মীয়দের ব্যবহার করছেন। এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত জানান, অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।



















