পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস চাল বিক্রি শুরু
- আপডেট এর সময় : ০৩:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 26
পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ও ক্রয়ক্ষমতা বিবেচনায় বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু করেছে সরকার। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগে তিন মাসের জন্য এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়েছে। মজুত সাপেক্ষে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে। প্রকৃত শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যের চাল পৌঁছানো নিশ্চিত করতে চাল ক্রয়ের সময় কারখানার পরিচয়পত্র প্রদর্শনের পাশাপাশি মাস্টার রোলে স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রম তদারকি করতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পৃথক দল গঠন করেছে। এর আগে গত ১ নভেম্বর শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয় এবং দ্বিতীয় সভায় সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা মাসিক মজুরি প্রস্তাব করা হয়।



















