০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদনের নামে কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে আব্দুল হাই সাইফুল্লাহর উদ্বেগ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 22

বিনোদনের নামে কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে আব্দুল হাই সাইফুল্লাহর উদ্বেগ

মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বর্তমান প্রজন্মের কিশোরদের উচ্ছৃঙ্খলতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুর এলাকার সাম্প্রতিক উন্মুক্ত কনসার্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গভীর রাতে কিশোরদের খালি গায়ে সিগারেট হাতে বেপরোয়া চলাফেরা স্থানীয় বাসিন্দাদের উৎকণ্ঠায় ফেলেছে। সাংস্কৃতিক বা বিনোদনের নামে আয়োজিত এসব অনুষ্ঠানে ইতিবাচক পরিবর্তনের বদলে ধূমপান, মাদক প্রদর্শন, অশালীন আচরণ এবং মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজ ভুল পথে পরিচালিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একদিকে অভিভাবকরা যখন সন্তানকে কিশোর গ্যাং ও মাদক থেকে বাঁচানোর চেষ্টা করছেন, অন্যদিকে এ ধরনের আয়োজন বিতর্কিত আচরণকে স্বাভাবিক করে তুলছে উল্লেখ করে তিনি স্বাধীনতা ও সংস্কৃতির চর্চায় অবশ্যই দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং কিশোরদের সুরক্ষায় সংশ্লিষ্ট মহলের জোরালো ভূমিকা কামনা করেন।

14 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

বিনোদনের নামে কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে আব্দুল হাই সাইফুল্লাহর উদ্বেগ

আপডেট এর সময় : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬