০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ১৫
Din Islam
- আপডেট এর সময় : ০৬:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 8
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা। এ সময় তাঁদের ১৫ জনকে ককটেলসহ গ্রেফতার করা হয়।
এদিকে, উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক অভিযানে মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি উত্তরা পূর্ব থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
14 November 2026

রাজধানীতে মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ১৫
ট্যাগ :


















