এসআরবি, এসএমপি ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচ পুলিশ কর্মকর্তা বদলি
- আপডেট এর সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 7
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চারজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাহাদত হোসেনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে সংযুক্ত (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে একই কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. শাহীনুর কবিরকে বদলি করে এসবিতে পদলি করা হয়েছে। এ ছাড়া এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজমকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে এবং এসআরবির সহকারী পুলিশ সুপার মো. নাজমুল নিশাতকে বদলি করে এসবিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।



















