০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

Din Islam
  • আপডেট এর সময় : ১২:৫৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 6

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতার সহায়তায় হাতেনাতে গ্রেফতার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

আকতার হোসেন বলেন, দুপুরে ট্রাফিক মিরপুর জোনের কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে আকস্মিক বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় পুলিশ একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

14 November 2026

মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

আপডেট এর সময় : ১২:৫৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬