০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশনভোগীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন
Jaffrey Alam
- আপডেট এর সময় : ০২:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 176
পেনশনভোগীসহ সব ধরণের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন।
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মহার্ঘ ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন তিনি।
14 September 2026




















