০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির প্রস্তুতি সভানিজস্ব

Din Islam
  • আপডেট এর সময় : ১১:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে চলমান ও শিগগির বাস্তবায়নযোগ্য বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

সভায় ঢাকা মহানগরীতে চলমান ও শিগগির বাস্তবায়ন শুরু হতে যাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা এবং প্রয়োজনীয় কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অনুষ্ঠিত ৪র্থ সভায় রাজধানীর চলমান ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য বৃহৎ উন্নয়ন প্রকল্পসমূহের বিষয়ে আলোচনা হয়। সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থা, দপ্তর ও অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব কার্যকরভাবে মোকাবিলায় নীতিগত কৌশল নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভার প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

14 September 2026

ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির প্রস্তুতি সভানিজস্ব

ট্যাগ :
abc

ঢাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির প্রস্তুতি সভানিজস্ব

আপডেট এর সময় : ১১:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬