০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকলেন নতুন উপাচার্য, ক্যাম্পাসে নতুন উত্তেজনা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 14

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকলেন নতুন উপাচার্য, ক্যাম্পাসে নতুন উত্তেজনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম কার্যালয়ে প্রবেশ করেছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে তিনি ভবনের ভেতরে প্রবেশ করেন। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রশাসনিক ভবনে প্রবেশের পর উপস্থিত কয়েকজন ব্যক্তি নতুন উপাচার্যকে কার্যালয়ের চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে বেশ কিছু ছবি তোলেন। পরবর্তীতে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পূর্বসূচি অনুযায়ী ১১ ও ১২ অক্টোবর নতুন উপাচার্যের ঢাকায় অবস্থান করার কথা ছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিয়মিত পাহারা বা নজরদারি শিথিল রেখেছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়েই নতুন উপাচার্য কৌশলে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে তারা মনে করছেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকলেন নতুন উপাচার্য, ক্যাম্পাসে নতুন উত্তেজনা

আপডেট এর সময় : ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬