১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম–রেশমা আক্তার (২৫)। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা চলাকালে ৪৩ নম্বর কেন্দ্র বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে রেশমা আক্তারকে মুঠোফোনসহ আটক করা হয়। তিনি গোপনে মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় কেন্দ্রে দায়িত্ব পালনকারী পরিদর্শক তাঁকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

17 October 2026

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

আপডেট এর সময় : ০৬:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬