নিরাপদ পানি নিশ্চিত ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে জাগো কর্পোরেশনের ডিলার সম্মেলন
- আপডেট এর সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 14
‘নিরাপদ পানি, সুস্থ জীবন’—এই বার্তা ছড়িয়ে দেওয়া ও ব্যবসায়িক সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাগো কর্পোরেশন পিএলসির ডিলার সম্মেলন ও বিশেষ মতবিনিময় সভা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত এই মহাসম্মেলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্বনামধন্য ওয়াটার পিউরিফায়ার ডিলাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাগো কর্পোরেশন পিএলসির চেয়ারম্যান এবং ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ ডিলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মতবিনিময়কালে তিনি ডিলারদের কাছ থেকে মাঠপর্যায়ের ব্যবসা পরিচালনা, বর্তমান বাজার পরিস্থিতি, গ্রাহকদের সাম্প্রতিক চাহিদা এবং ওয়াটার পিউরিফায়ার খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন ও তাদের অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।
ডিলারদের সার্বিক মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাগো কর্পোরেশনের চেয়ারম্যান ব্যবসায়িক কার্যক্রমের পরিধি বাড়ানো এবং গ্রাহকসেবার মান উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জাগো কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিলারদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে।



















