০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ: অনিশ্চয়তায় অপু বিশ্বাসের নতুন ছবি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ: অনিশ্চয়তায় অপু বিশ্বাসের নতুন ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ‘শিকার’ সিনেমার শুটিং শেষে নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মরতুজা পলাশকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আলোচিত এ হত্যা মামলা ও অন্যান্য আসামিদের বিষয়ে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

মরতুজা পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি অংশের কাজ। গত আগস্টে নেপালে শুরু হওয়া সিনেমাটির টানা ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট পুরো দল দেশে ফিরে আসে। সেখানে সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণ সফলভাবে শেষ হলেও এখনো বেশ কিছু দৃশ্য ও গানের শুটিং বাকি রয়ে গেছে। আগামী অক্টোবরে দেশ ও অন্যান্য লোকেশনে দৃশ্যধারণের পরিকল্পনা থাকলেও নায়কের অনুপস্থিতিতে শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না নির্মাতা।

সিনেমার সার্বিক পরিস্থিতি নিয়ে পরিচালক কামরুজ্জামান রোমান জানান, তারা আশা করছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরতুজা পলাশ দ্রুতই মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘায়িত হলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ছাড়া টিমের হাতে অন্য কোনো উপায় নেই।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকার গল্প ও থ্রিলার প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’ সিনেমাটি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় অপু বিশ্বাস ও মরতুজা পলাশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

20 September 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ: অনিশ্চয়তায় অপু বিশ্বাসের নতুন ছবি

আপডেট এর সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬