০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলগাঁওয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার গ্রেফতার
Din Islam
- আপডেট এর সময় : ০১:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলগাঁও থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রাতেই খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেফতার করা হয়েছে। তিনি খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
11 November 2026

খিলগাঁওয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার গ্রেফতার
ট্যাগ :



















