০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন
Din Islam
- আপডেট এর সময় : ১০:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 7
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৯টার ২০ মিনিটের দিকে জাতীয় মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা ঠিকানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
11 November 2026

শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন
ট্যাগ :



















