০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার, চীনা ভ্লগারদের কাণ্ডে উদ্বিগ্ন ভারত

Din Islam
  • আপডেট এর সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 7

মানি লাইন,ডেস্ক

বাংলাদেশের রাজধানী ঢাকার কয়েকটি দরিদ্র এলাকাকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে চীনা নাগরিকদের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুঃখজনক।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন তাঁদের নজরে এসেছে। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর বরাত দিয়ে জানিয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ভিডিও ধারণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করছিলেন। এসব ভিডিওতে ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লির অংশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার টেকপাড়া ও উত্তরার বিভিন্ন এলাকায় চীনা ভ্লগারদের ভিডিও ধারণ করতে দেখা গেছে। এসব ভিডিওতে এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা, অবকাঠামো ও পরিবেশ নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এসব ভিডিও উইচ্যাট ও দৌইনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, অনুমতি ছাড়াই আবাসিক এলাকা, রান্নাঘর ও ব্যক্তিগত স্থানে প্রবেশ করে ভিডিও ধারণ করছিলেন তাঁরা। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ কাজে বিদেশি নাগরিকদের সহায়তা করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তাঁদের প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে দেওয়া হতো বলেও প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে তাঁদের কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনো খতিয়ে দেখা হচ্ছে।

রণধীর জয়সওয়াল বলেন, ঢাকাকে দিল্লি হিসেবে তুলে ধরতে বিদেশি ব্যক্তিদের ব্যবহার করে মিথ্যা বয়ান প্রচারের চেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তি ও এসব কর্মকাণ্ডে জড়িতদের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ন করে।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সূত্র: এএনআই

11 November 2026

ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার, চীনা ভ্লগারদের কাণ্ডে উদ্বিগ্ন ভারত

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার, চীনা ভ্লগারদের কাণ্ডে উদ্বিগ্ন ভারত

আপডেট এর সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬