০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন প্লাটুন: গোপালগঞ্জে হঠাৎ কেন বিজিবি মোতায়েন
Din Islam
- আপডেট এর সময় : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 6
নিজস্ব প্রতিবেদক,মানি লাইন
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন মোতায়েন করা বিজিবি সদস্যরা। এ সময় তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের উদ্দেশ্য বলে জানিয়েছে বিজিবি।
11 November 2026

তিন প্লাটুন: গোপালগঞ্জে হঠাৎ কেন বিজিবি মোতায়েন
ট্যাগ :


















