সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩,৫০০
- আপডেট এর সময় : ০৩:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 23
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে।
সোমবার (৯ নভেম্বর) জেদ্দায় বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
কোটা বৃদ্ধি: মূল বরাদ্দের পাশাপাশি বাংলাদেশের অনুরোধে সৌদি আরব তাৎক্ষণিকভাবে ৫ হাজার অতিরিক্ত কোটা অনুমোদন করে। ফলে গত বছরের ৭৮ হাজার ৫০০ জনের তুলনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা: মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও, অন্য কোনো দেশের ব্যবহৃত বা বাতিল হওয়া কোটা খালি থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সরকারের অঙ্গীকার: ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে সরকার। একই সাথে তিনি সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















