০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার: বিকল্প পথে বগুড়া গেলেন মন্ত্রী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 21

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার: বিকল্প পথে বগুড়া গেলেন মন্ত্রী

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে আসা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বহনের একটি ফ্লাইট সেখানে অবতরণ করার মাত্র পাঁচ মিনিট পর এ খবর আসে। স্থানীয় এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

নিরাপত্তার স্বার্থে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের বদলে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, সন্দেহজনক বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

11 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার: বিকল্প পথে বগুড়া গেলেন মন্ত্রী

আপডেট এর সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬