০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ

  • আপডেট এর সময় : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 226

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে যশোরে ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘উৎকর্ষ ’।

শুক্রবার (১৭ এপ্রিল) যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এই ভিন্নধর্মী আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

“আগামীর পৃথিবী গড়ি ভালোবাসার ছোঁয়ায়, শিশুর হাসি ফুটুক সবুজের মায়ায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার সাহা। এরপর একে একে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক আয়োজন মঞ্চে পরিবেশনা করেন হিয়া, অনুষ্কা, প্রশিকা, তথাপি, পূর্ণা, আহেরী, কাব্য, অথৈ, পৃথা, মনোজ্ঞা, তরী, অর্থি, সোহা, মৃত্তিকা, স্নেহা, মেঘা, বর্ণিতা, শ্রেষ্ঠা, উপমা, তনুশ্রী, ফারজানা কাকলী, সিঁথি, দিব্য, কথা, ভাস্বতী, অরিয়ন, পঙ্কজ, স্বাস্বতী ও তন্ময়সহ সংগঠনের প্রতিভাবান শিল্পীরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে সংগঠনের উপদেষ্টা মাহমুদা রিনি পুরো অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নাঈম হোসেন ও ফারজানা কাকলি।

সঙ্গীতের সার্বিক পরিচালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক সুজন রায়। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন মিলন (অক্টোপ্যাড), মিলন কুমার শীল (কাঠি ঢোল), সন্তু সাহা (বেজ গিটার), সবুজ (লিড গিটার) ও পাপ্পু দে (পারকিউশন)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মাসুদ, কামাল হোসেন ও শেখ জালাল উদ্দিন, সদস্য মোহাম্মদ শফিকুল কবির অপুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অসীম সাহা এবং সম্পাদনার দায়িত্ব পালন করেন শাশ্বতী মন্ডল।

14 September 2026

বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ

ট্যাগ :
abc

বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ

আপডেট এর সময় : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬